জেলার পাঁচগাছী ইউনিয়নে শুক্রবার (১৫ আগস্ট) উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়। এই উঠান বৈঠকে অংশ নেয় শিশু-কিশোরী ও মহিলাসহ মোট ৩০ জন।
বৈঠকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাল্যবিয়ে প্রতিরোধ, বাল্যবিয়ের কুফল এবং শিশুশ্রমের কুফল নিয়ে আলোচনা করে।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী সুমাইয়া আক্তার নামক এক কিশোরী বলে, "আমি আগে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ভালোভাবে জানতাম না।এই বৈঠকে অংশগ্রহণ করে আমি ভালোভাবে জানতে পেরেছি। এবং আমি আমার এলাকাবাসী ও সহপাঠীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানাবো। "
উঠান বৈঠকে অংশগ্রহণকারী সালেহা বেগম বলেন, "আমাদের এলাকায় এরকম আয়োজন প্রথম হলো। এই উঠান বৈঠকে অংশগ্রহণ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার মেয়ে সন্তান আছে। আমি আমার মেয়েকে বাল্যবিয়ে দিব না এবং এলাকাবাসীদের এই বিষয়ে সচেতন করব।
"Eye News BD" app
Mga komento 0