কুড়িগ্রাম বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রাম বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু বিষয়ক সংগঠন 'জুভেন্স রাইটস নেট' এর উদ্যোগে বাল্যবিয়ের প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।....
Eidok-এ শেয়ার
কুড়িগ্রাম বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জেলার পাঁচগাছী ইউনিয়নে শুক্রবার (১৫ আগস্ট) উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়। এই উঠান বৈঠকে অংশ নেয় শিশু-কিশোরী ও মহিলাসহ মোট ৩০ জন।

বৈঠকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাল্যবিয়ে প্রতিরোধ, বাল্যবিয়ের কুফল এবং শিশুশ্রমের কুফল নিয়ে আলোচনা করে। 

উঠান বৈঠকে অংশগ্রহণকারী সুমাইয়া আক্তার নামক এক কিশোরী বলে, "আমি আগে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ভালোভাবে জানতাম না।এই বৈঠকে অংশগ্রহণ করে আমি ভালোভাবে জানতে পেরেছি। এবং আমি আমার এলাকাবাসী ও সহপাঠীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানাবো। "

উঠান বৈঠকে অংশগ্রহণকারী সালেহা বেগম বলেন, "আমাদের এলাকায় এরকম আয়োজন প্রথম হলো। এই উঠান বৈঠকে অংশগ্রহণ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার মেয়ে সন্তান আছে। আমি আমার মেয়েকে বাল্যবিয়ে দিব না এবং এলাকাবাসীদের এই বিষয়ে সচেতন করব।

Kommentarer 0

Inga kommentarer hittades