বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর এর সেন্ট্রাল প্লাজায় অফিস উদ্বোধন।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে চট্টগ্রাম জি. এ. সি মোড়ে সেন্ট্রাল প্লাজায় নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইখুল হাদিস আল্লামা আলী উসমান সাহেব। তিনি বলেন, “খেলাফত প্রতিষ্ঠা কোনো স্বপ্ন নয়, এটি একটি বাস্তব দায়িত্ব। এজন্য আমাদেরকে মেধা, সময় ও অর্থ—সবকিছুই আল্লাহর পথে ব্যয় করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, “দাওয়াত ও সংগঠনের কাজে অংশগ্রহণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ঈমানের দাবি। তাই সকলকে খেলাফত প্রতিষ্ঠার মহৎ লক্ষ্য অর্জনে একযোগে কাজ করতে হবে। এবং আমাদের এই কাজকে প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিকে নিয়ে যেতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরউল্লাহ নিজামী সাহেব তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি অফিস উদ্বোধন নয়; বরং এ অফিসকে খেলাফতের দাওয়াত, শিক্ষা, এবং জনসচেতনতার কেন্দ্রবিন্দুতে পরিণত করা। প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে মাঠে কাজ করতে হবে।”
মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী বলেন, বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আন্দোলনের যে দাওয়াত আমিরে মজলিস আমাদেরকে দিয়েছেন সেই দাওয়াতে সাড়া দিয়ে খেলাফত প্রতিষ্ঠার কাজকে আরো সামনে দিকে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওযায়ের হামিদী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সাহেব।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রেদওয়ানুল ওয়াহিদ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস।
মাওলানা রেদওয়ানুল ওয়াহিদ সাহেব অফিস বাস্তবায়নে যারা অর্থ, শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উদ্বোধনী এই অনুষ্ঠানে বক্তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রত্যেক কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।