পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে বাসের চাপায়,নিহত ০১.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে বাসের চাপায়,নিহত ০১..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে বাসের চাপায়,নিহত ০১..
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে বাসের চাপায়,নিহত ০১..
ছবি: সংগৃহীত
****

 বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। ঘটনটি ঘটে শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজের পর।
জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার চুনাখালী সেতু সংলগ্ন একটি বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। দুপুরে বালু আনতে সড়কের পাশে যান তিনি। এ সময় কুয়াকাটাগামী সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালুর স্কুপের ওপর পড়ে যায়।

এতে নির্মাণ শ্রমিক শুভ গাড়ির নিচে চাপা পড়েন। প্রায় দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন নির্মাণ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক শুভকে মৃত্যু ঘোষণা করেন। তিনি বলেন, শুভকে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

لم يتم العثور على تعليقات


News Card Generator