ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত
****

নাফিজ আহমেদঃ 

রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, ‘নিহত মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাস ভ্যান চালিয়ে সোনাপুরের দিকে যাচ্ছিলেন। সামনে থেকে পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator