বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল

****
اشتراک‌گذاری در Eidok
বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার  প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল
عکس: گردآوری‌شده


বাগেরহাট প্রতিনিধি : 
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কে সহ¯্রাধিক নারী পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ। মানববন্ধনকারীরা বলেন, বৃটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। ৯০ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত এই কার্যালয়টি। কার্যালয়ের কাছেই রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আসার জন্য যাতায়েত ব্যবস্থাও অনেক ভাল, চারদিকের সড়কই পাকা। এরপরেও একটি মহল এখান থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশে বেশরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা জীবন দিব, তবু ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে দিবনা বলে হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা।


বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এই ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত। ৯০ বছরের ইতিহাস রয়েছে এই পরিষদের। দীর্ঘ সময়ে এখান থেকে মানুষ সেবা নিয়েছেন। কখনও অপ্রিতিকর ঘটনা ঘটেনি। সর্বোপরি কথা হচ্ছে এই পরিষদটিতে ইউনিয়নের যেকোন স্থান থেকে সহজেই আসা যায়। এরপরও একটি কুচক্রী মহল এখান থেকে পরিষদ সরিয়ে বেশরগাতি এলাকায় নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে। বেশরগাতি গ্রামটি ইউনিয়নের এক পাশে অবস্থিত, সেখানে কোন যুক্তিতে ইউনিয়ন পরিষদ নেওয়ার কারণ নেই। এরপরও যদি কোন কুচক্রী মহল এখান থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে চায়, তাহলে দলমত নির্বিশেষে আমরা প্রতিবাদ করব। বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন বলেন, ছোটবেলা থেকে দেখেছি এখানে ইউনিয়ন পরিষদ। এখন যারা এই পরিষদ সরানোর চেষ্টা করছে, তারা সুযোগ সন্ধানী, আমরা চাই এখানেই পরিষদ থাকুক। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই এসেছে ইউনিয়ন পরিষদ এখানে রাখতে। আমরা আশাকরি প্রশাসন এখানেই পরিষদ কার্যালয় রাখবেন। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য আমরা একটি বাবেদন পেয়েছি। আবেদনের যৌক্তিকতা নিরুপনে যাচাই-বাছাই করা হবে বলে জানান এই কর্মকর্তা।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী دیگر কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 184 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 12 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views