চট্টগ্রামের কর্ণফুলীর ‘ভাইরাল দিদার’ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম দিদার হোসাইন চৌধুরী (২৬)।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার মেডিকেল এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশের তাকে গ্রেপ্তার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর চকবাজার মেডিকেল এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের কার্যক্রম চালাতো বিভিন্ন সময়ে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।'
গ্রেপ্তার দিদার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালামের পুত্র এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত সে।
২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপন গিয়ে দিদার নিজের ফেসবুকে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাদের নিয়ে সমালোচনামূলক ভিডিও প্রকাশ করতো।
এসব ভিডিওতে জেলা ও কর্ণফুলী আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর অতীত ইতিহাস ও ব্যক্তিগত ঘটনা নিয়ে করতেন বিস্ফোরক মন্তব্যও। সোমবার গ্রেপ্তারের তিন ঘণ্টা আগে তার ফেসবুকে লিখেছিলেন—আল্লাহ ভরসা,
বিনাদোষে, বিনা অপরাধে, যারা আজ আমাকে আমার পরিবার থেকে পৃথক করিয়াছে তাদের জন্য মনভরে দোআ করি রে ভাই।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0