রামপালে জনবান্ধব এএসসি আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে… | আই নিউজ বিডি

রামপালে জনবান্ধব এএসসি আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে রামপালবাসীর মানববন্ধ

****
שיתוף ב-Eidok
রামপালে জনবান্ধব  এএসসি আফতাব আহমেদের বদলি প্রত্যাহারের দাবিতে রামপালবাসীর মানববন্ধ
צילום: ארכיון
রামপাল প্রতিনিধি।।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহার ও তাঁকে পুনর্বহালের দাবিতে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামপালবাসীর আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনে বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে জনবান্ধব এই কর্মকর্তার পক্ষে অবস্থান নেন।
 
মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, এএসসি আফতাব আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি অফিসে দুর্নীতি, হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে।
 
স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “উনি (আফতাব আহমেদ) আমাদের সমস্যার কথা শোনেন, দ্রুত সমাধান দেন। এমন কর্মকর্তা রামপালে আগে আসেনি। বদলি হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।”
অন্যদিকে শিক্ষিকা সালমা বেগম বলেন, “সবার জন্য উনি সমান আচরণ করেন। আমরা চাই উনি এখানেই থাকুন।”
 
স্থানীয়দের মতে, রামপালে কোনো কর্মকর্তার বদলি ঠেকাতে এটাই প্রথম সম্মিলিত ও একাত্মতার নজির। তাঁদের দাবি, উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এএসসি আফতাব আহমেদকে রামপালেই বহাল রাখতে হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী אַחֵר কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 186 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 12 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views