মৌলভীবাজারের নিখোঁজ মছব্বিরের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারের নিখোঁজ মছব্বিরের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার

Young man missing after falling into Manu River found dead; body recovered from Sunamganj and sent for autopsy.
Eidokでシェア
মৌলভীবাজারের নিখোঁজ মছব্বিরের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার
写真:提供

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর এলাকার মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়া মছব্বির আহমদ (৩২) নামের এক যুবকের লাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার (৯ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

 

পরিবারের বরাতে জানা যায়,গত বুধবার রাতে মছব্বির তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরদিন তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান,লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

コメント 0

コメントがありません

関連記事

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 地区ニュース অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views