মৌলভীবাজারের নিখোঁজ মছব্বিরের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারের নিখোঁজ মছব্বিরের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার

Young man missing after falling into Manu River found dead; body recovered from Sunamganj and sent for autopsy.
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারের নিখোঁজ মছব্বিরের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর এলাকার মনু নদীতে পড়ে নিখোঁজ হওয়া মছব্বির আহমদ (৩২) নামের এক যুবকের লাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৮ আগস্ট) রাতে জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। শনিবার (৯ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

 

পরিবারের বরাতে জানা যায়,গত বুধবার রাতে মছব্বির তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরদিন তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান,লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত חדשות המחוז খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 11 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী חדשות המחוז ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 17 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ חדשות המחוז ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার חדשות המחוז সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু חדשות המחוז চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা חדשות המחוז চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ חדשות המחוז চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views