ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডিপো, সীতাকুণ্ডে বাড়ছে দুর্ঘটনা ও… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডিপো, সীতাকুণ্ডে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডিপো, সীতাকুণ্ডে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি
שיתוף ב-Eidok
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডিপো, সীতাকুণ্ডে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি
צילום: ארכיון

মোহাম্মদ জামশেদ আলম,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রায় ৩০ কিলোমিটার জুড়ে যানজট এখন নিত্যদিনের ঘটনা। এই অংশে রয়েছে ছয়টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি)—কুমিরায় নেমসান ও কেডিএস লজিস্টিকস, সোনাইছড়িতে বিএম ডিপো, ভাটিয়ারিতে পোর্ট লিংক, আর কাট্টলিতে গোল্ডেন ও আইএসএটিএল। এছাড়া বাঁশবাড়িয়ায় বে লিংকের নতুন আইসিডি নির্মাণাধীন।

এই সব ডিপো মহাসড়কের একেবারে পাশেই হওয়ায় ট্রাকের নিয়মিত প্রবেশ ও প্রস্থান স্বাভাবিক যান চলাচলে বড় বাধা সৃষ্টি করে। কার্গোর চাপ বেড়ে গেলে ডিপোগুলোর সিরিয়াল মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা দীর্ঘ ও তীব্র যানজটে রূপ নেয়।

দুর্ঘটনা বাড়াচ্ছে যানজটের চাপ-
দীর্ঘসময় যানজটে আটকে থেকে অনেক চালক বিরক্ত ও অস্থির হয়ে পড়েন। যানজট কাটতেই গন্তব্যে দ্রুত পৌঁছানোর তাড়ায় তারা বেপরোয়া গতিতে গাড়ি চালান, অনেকে উল্টো দিকেও চলাচল শুরু করেন। এতে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়েছে কয়েকগুণ।

হাইওয়ে পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সীতাকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন। এপ্রিলে ৬ জন, মে মাসে ৮ জন এবং জুনে ৬ জনের মৃত্যু হয়। কিন্তু শুধু জুলাই মাসেই ৩২টি দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন—যা এ বছরের সর্বোচ্চ।

সমাধান মিলছে না-
বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমেন বলেন,
“জুলাই মাসজুড়ে এবং আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই ডিপোগুলোর আশপাশে যানজট লেগে আছে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মামলা করতে গেলে চালক ও সহকারীরা হাইওয়ে পুলিশকে আক্রমণ করতে উদ্যত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেও কার্যকর সমাধান মিলছে না।”

স্থানীয় পরিবহনকর্মী ও যাত্রীদের অভিযোগ, মহাসড়ক সংলগ্ন আইসিডি গুলোতে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা না নিলে এই যানজট ও দুর্ঘটনার প্রবণতা আরও বাড়বে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী אַחֵר কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 191 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views