দিনাজপুরে গুদাম থেকে সরকারি চাল উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে গুদাম থেকে সরকারি চাল উদ্ধার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুরে গুদাম থেকে সরকারি চাল উদ্ধার
দিনাজপুরে গুদাম থেকে সরকারি চাল উদ্ধার
ছবি: সংগৃহীত
****

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. খালেদা বানু তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় উপজেলার গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে। এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর নামে ডিও কাটা এসব চাল সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। টাঙ্গাইলের নিলয় ট্রেডার্স থেকে এসব চাল মোমো ট্রেডার্সের। মালিক জামিনুর রহমান অবৈধভাবে ক্রয় করে তার গুদামে রাখেন। সরকারি ভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করা হয়েছে। চালগুলো সরকারি বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মালিক মো. জামিনুর রহমানের দাবি, তিনি রসিদমূলে ওই চাল ক্রয় করে নিয়ে এসেছেন। তবে ডিও গ্রহীতা নিয়মনীতি না মেনে চাল বিক্রি করেছেন। জব্দ করা চালের গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানান বীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা মো. মাহামুদুল হাসান

।

 

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator