জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: শিবির সভাপতি

Islami Chhatra Shibir President Zahidul Islam criticizes the July Declaration for failing to reflect the movement’s history and students’ vital role, calling it a disappointing omission.
שיתוף ב-Eidok
জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি: শিবির সভাপতি
צילום: ארכיון

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে আন্দোলনের ইতিহাস ও শিক্ষার্থীসহ গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়া হয়নি, যা হতাশাজনক।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, “আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে, সেটি হবে একটি পরিপূর্ণ, তথ্যবহুল এবং স্বীকৃতিমূলক দলিল। কিন্তু বাস্তবে সেটি হয়নি। বরং আমাদের দৃষ্টিতে এতে গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ও ঐতিহাসিক দিকগুলো উপেক্ষিত হয়েছে, যা আমাদের আশাহত করেছে।”

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির।

জাহিদুল ইসলাম বলেন, “এই উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলন হয়েছে, আমাদের ভূখণ্ডেও বহু লড়াই-সংগ্রাম হয়েছে, কিন্তু ঘোষণাপত্রে এই ইতিহাসকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এতে আন্দোলনের গৌরবময় ধারাকে ছোট করা হয়েছে বলেই আমাদের মনে হয়েছে।”

তিনি আরও বলেন, “আন্দোলনের বড় টার্নিং পয়েন্ট ছিল ‘৯ দফা’, যা পরবর্তীতে এক দফায় রূপ নেয়। কিন্তু ঘোষণাপত্রে সেই ঐতিহাসিক ৯ দফার কথা কোনোভাবেই উল্লেখ করা হয়নি। এই ঘোষণাপত্র যদি সত্যিই ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে তাতে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট, সাংবাদিক সমাজ, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসীদের ভূমিকার স্বীকৃতি থাকা উচিত ছিল। অথচ সেটাই অনুপস্থিত।”

জাহিদুল ইসলাম এ বিষয়ে সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই, সরকার ঘোষণাপত্রটি পুনর্বিবেচনা করুক এবং জনগণের আকাঙ্ক্ষা যেন এতে প্রতিফলিত হয়।

টিএসসিতে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবি থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই ছবিগুলো জামায়াতের নেতৃবৃন্দ হিসেবে উপস্থাপন করা হয়নি। বরং সেখানে ছিল ক্যাপশন— ‘বিচারিক হত্যাকাণ্ড’। আমরা সেখানে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আদালতে যে অন্যায় বিচার হয়েছে, সেটিই তুলে ধরেছি। শুধু তাই নয়, গত ১৫ বছরের দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন ও অবিচারের বিষয়গুলো আমরা প্রতীকী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

তিনি বলেন, “যারা মুখে মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, তারাই সেই প্রদর্শনী থেকে ছবি সরিয়ে মব সন্ত্রাসের উদাহরণ সৃষ্টি করেছেন। অথচ আমরা ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিয়েছি, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা চাই ইতিহাস বাস্তবভিত্তিক হোক, পক্ষপাতদুষ্ট না।”

জাহিদুল ইসলাম আরও জানান, “আমরা পরে একাডেমিক ডকুমেন্ট ও গবেষণাভিত্তিক প্রমাণ দিয়ে দেখিয়েছি, কীভাবে এই বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আদালত ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে দমন করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইল। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাতুল আলম এবং মহানগর ছাত্রশিবির নেতা অমিত হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আদর্শবান, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন אַחֵר বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 144 Views