লাওস'কে ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের | আই নিউজ বিডি

লাওস'কে ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

নতুন ইতিহাস লিখল বাংলাদেশের অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। জাতীয় দল বা বয়সভিত্তিক পর্যায়ে লাওসের বিপক্ষে এটি ছিল প্রথম সাক্ষাৎ। সেই অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নিল লাল-সবুজের মেয়েরা..
Auf Eidok teilen
লাওস'কে ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
Foto: Archiv

ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নিল লাল-সবুজের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত এশিয়ান অনূর্ধ্ব–২০ নারী কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের ৩–১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ চাপে পড়ে যায়। সেই চাপের ফল আসে ৩৬ মিনিটে। শান্তি মার্ডির কর্নার থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন মোসাম্মত সাগরিকা। কয়েক মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সিনহা জাহান শিখা, তবে তাঁর নেওয়া শট সরাসরি পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও একই ছন্দে খেলে বাংলাদেশ। ৫৮ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক বল বাড়ান তৃষ্ণা রানী, যা নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন মুনকি আক্তার। গোলকিপার স্বর্ণা রানীর একটি দুর্দান্ত সেভ বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষা করে ৬৯ মিনিটে। এরপর ৭২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উঠে স্বপ্না রানীর ক্রসে আবার হেড নিয়েছিলেন সাগরিকা, কিন্তু এবার গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায়।

৮৬ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে সামান্য অগোছালো মুহূর্তে লাওস এক গোল শোধ করে দেয়। গোলদাতা স্বাগতিক ফরোয়ার্ড আন্না অনসি। তবে ম্যাচের যোগ করা সময়ে আবার জ্বলে ওঠেন সাগরিকা। তৃষ্ণা রানীর পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।

মাত্র ১৭ বছর বয়সী সাগরিকা গত মাসেই সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৮ গোল করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এশিয়ান মঞ্চেও।

প্রথম ম্যাচ জিতে বাছাইয়ের চূড়ান্ত পর্বের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ৯–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পূর্ব তিমুরকে। ফলে তিন পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে কোরিয়ার নিচে রয়েছে বাংলাদেশ। এইচ গ্রুপে শীর্ষে থাকলে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। তবে দ্বিতীয় হলেও সুযোগ রয়েছে—সেরা আট রানার্সআপের মধ্যে সেরা তিনে থাকতে হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট Sportnachrichten সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 103 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে Sportnachrichten জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 70 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Sportnachrichten ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 66 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportnachrichten নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 88 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportnachrichten শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 128 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportnachrichten শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 147 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportnachrichten অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 135 Views