মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বিজয় র‌্যালি | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বিজয় র‌্যালি

****
Eidok पर शेयर करें
মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বিজয় র‌্যালি
फ़ोटो: संग्रहीत

জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে বিএনপি’র মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত এ বিজয় র‌্যালির সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মির্জা আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধাণ সড়কগুলি প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে সমবেত হয়।

এসময় তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, সরকার পতনের এক বছর অতিক্রম হয়েছে।  দীর্ঘ ১৭ বছর বিএনপি জেল জুলুমের শিকার হয়েছে। তারপরও ফ্যাসিস্ট সরকার আমাদের এ দলটির কোন নেতাকর্মীর মনোবল ভাংতে পারেনি। এ সময় ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে দেশ গড়ার এবং এমনই অপ্রতিরোধ্য ঐক্য যেন সবার মাঝে থাকে সেই আহ্বান জানান তিনি।  

বিজয় এ র‌্যালিতে তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মহিলা দলের সভাপতি ফুরাতুন্নাহার প্যারিস সহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী । 

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ज़िला समाचार দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। ज़िला समाचार চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ज़िला समाचार নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ज़िला समाचार নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী ज़िला समाचार লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ ज़िला समाचार ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক ज़िला समाचार  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views