বাউন্ডারির বৃষ্টি থেকে শেষ বলের থ্রিল—টি–টোয়েন্টি লিগের সেরা কে? | আই নিউজ বিডি

বাউন্ডারির বৃষ্টি থেকে শেষ বলের থ্রিল—টি–টোয়েন্টি লিগের সেরা কে?

ক্রিকেট এখন শুধু মাঠের খেলা নয়, বড় এক বিনোদন ও বাণিজ্যের ক্ষেত্র। আর সেই বাণিজ্যের মূলমন্ত্র হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলো..
Eidok-এ শেয়ার
বাউন্ডারির বৃষ্টি থেকে শেষ বলের থ্রিল—টি–টোয়েন্টি লিগের সেরা কে?
ছবি: সংগৃহীত

বছরজুড়েই চলছে আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, দ্য হানড্রেডসহ আরও কিছু লিগ।
প্রশ্ন হলো—এই লিগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে জমজমাট, রোমাঞ্চকর আর দর্শকপ্রিয়?

এই প্রশ্নের উত্তর খুঁজেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সহায়তা নিয়েছে ক্রিকেট পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্রিকভিজ’-এর। তারা পাঁচটি মানদণ্ডে বিশ্লেষণ করেছে—ম্যাচপ্রতি বাউন্ডারির সংখ্যা, ডট বলের হার, শেষ বলে ম্যাচ শেষ হওয়ার হার, ঘরের মাঠে জয়ের হার এবং কোন ধরনের বোলার কতটা সফল।

প্রত্যাশিতভাবেই এই বিশ্লেষণে সবার ওপরে অবস্থান করছে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল। ৫-এর মধ্যে ৪.৫৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে এই লিগ। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের পিএসএল (৩.৯০ স্কোর)। আর সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ ২.৪৪ স্কোর নিয়ে রয়েছে তিন নম্বরে।

শেষ বলে ম্যাচের নাটক? এগিয়ে আইপিএল

টি-টোয়েন্টি মানেই তো রুদ্ধশ্বাস উত্তেজনা, আর সেই উত্তেজনার চূড়ান্ত রূপ মেলে যখন ম্যাচ চলে যায় শেষ বলে। এই দিক দিয়েও শীর্ষে আইপিএল। এই লিগের ১৩.৫ শতাংশ ম্যাচই শেষ বলে নিষ্পত্তি হয়েছে। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’ (১৩.৪ শতাংশ)। এরপর রয়েছে পিএসএল, আইএলটি২০ ও বিগ ব্যাশ।

বাউন্ডারির বৃষ্টিতে শীর্ষে ভারত-পাকিস্তান

টি-টোয়েন্টির রস আসলে ছক্কা-চারে। এখানে এগিয়ে ভারত ও পাকিস্তানের শীর্ষ লিগ দুটি—আইপিএল ও পিএসএল। গড়ে প্রতি ম্যাচে ৪৪টি করে বাউন্ডারি হাঁকানো হয় এই দুটি লিগে। ব্যাটসম্যানদের আক্রমণাত্মক মনোভাব এবং তুলনামূলক ছোট মাঠে খেলা হওয়ায় এই দুই লিগেই চার-ছক্কার পরিমাণ অনেক বেশি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ বা ইংল্যান্ডের দ্য হানড্রেডে বাউন্ডারি কিছুটা কম। বিগ ব্যাশে মাঠগুলো তুলনামূলক বড় হওয়ায় ছক্কা হাঁকানো কঠিন। আর দ্য হানড্রেডে খেলাই হয় ২০ বল কম নিয়ে, তাই কম বাউন্ডারি স্বাভাবিক।

প্রথম ইনিংসে রান বেশি কোথায়?

প্রথম ইনিংসে গড় রানে শীর্ষে পাকিস্তানের পিএসএল, যেখানে গড় স্কোর ১৮০। আইপিএল দ্বিতীয় অবস্থানে—১৭৯ রানের গড় নিয়ে। দ্য হানড্রেডে রান তুলনামূলকভাবে কম হলেও সেটি টি–টোয়েন্টির চেয়ে ২০ বল কম হওয়ায় স্বাভাবিক। তবে বল বাড়িয়ে হিসাব করলে দ্য হানড্রেডের গড় দাঁড়ায় ১৬৭।

স্পিনে মাত ওয়েস্ট ইন্ডিজ, গতিতে সেরা অস্ট্রেলিয়া

বোলিংয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করলে চমকপ্রদ তথ্য উঠে আসে। অনেকে ভাবতেই পারেননি, কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই (সিপিএল) স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। যেখানে ৮০–৯০ দশকের ওয়েস্ট ইন্ডিজ মানেই ছিল ফাস্ট বোলারদের রাজত্ব!

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে পেসারদের আধিপত্য স্পষ্ট। বিশাল মাঠ, বাউন্সি পিচ—সবই যেন ফাস্ট বোলারদের জন্য আদর্শ।

আন্তর্জাতিক খেলোয়াড়দের ভিড় কোথায়?

আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের দিক দিয়ে সবার ওপরে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০। এখানে ৪২৩ জন জাতীয় দলের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার খেলেছেন। এর অন্যতম কারণ, এই লিগে একাদশে ৯ জন বিদেশি খেলতে পারেন। অন্য লিগগুলোতে যেখানে ৩–৪ জন বিদেশির সীমা আছে, সেখানে এটি একেবারে আলাদা।

বিপরীতে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সবচেয়ে কম সংখ্যক আন্তর্জাতিক তারকা খেলেন। কারণ, সিরিজ চলাকালীন সময়ে জাতীয় দলের খেলোয়াড়রা সাধারণত বিগ ব্যাশে অংশ নেন না।

ঘরের মাঠে সুবিধা? এসএ২০ এগিয়ে

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে আয়োজিত লিগগুলোর মধ্যে ঘরের মাঠে সবচেয়ে বেশি জয়ের হার দক্ষিণ আফ্রিকার এসএ২০–তে (৬০%)। আশ্চর্যজনকভাবে আইপিএলে এই হার সবচেয়ে কম—মাত্র ৪৫.৪%।

বিশ্বজুড়ে টি–টোয়েন্টি লিগের রমরমা বেড়েই চলেছে। কিছু লিগ দর্শকদের রানে ভরিয়ে দেয়, কিছু লিগ আবার টানটান উত্তেজনার প্রতিশ্রুতি দেয় শেষ বল পর্যন্ত। তবে পাঁচটি মানদণ্ডে বিশ্লেষণ করে দেখা গেছে, সবদিক থেকেই সবচেয়ে বিনোদনময় ও জমজমাট লিগ হলো আইপিএল।

এরপর রয়েছে পিএসএল ও আইএলটি২০।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট খেলার খবর সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 103 ভিউ জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে খেলার খবর জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 70 ভিউ ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট খেলার খবর ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 67 ভিউ নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 88 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 128 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 147 ভিউ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ খেলার খবর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 135 ভিউ