সরিষাবাড়ীতে বিএনপির বিশাল বিজয় র‍্যালী | আই নিউজ বিডি

সরিষাবাড়ীতে বিএনপির বিশাল বিজয় র‍্যালী 

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম এর নেতৃত্বে জুলাই- আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশাল একটি বিজয় র‍্যালী বের করা হয়।..
Del på Eidok
সরিষাবাড়ীতে বিএনপির বিশাল বিজয় র‍্যালী 
Foto: arkiv
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী:
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামালপুরের সরিষাবাড়ী বিএনপির আয়োজনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নেতৃত্বে জুলাই- আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশাল একটি বিজয় র‍্যালী বের করা হয়। বিজয় র‍্যালীটি পৌরসভা চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালীটি বাউসি পপুলার মোড় এলাকায় এক আলোচনা সভায় মিলিত হয়। 
আলোচনা সভায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন - ‘২৪ শে জুলাই আন্দোলন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে লেখা থাকবে।' সৈরাচারি হাসিনা সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে সকল শহীদ, আহত ও নির্যাতিত পরিবারকে মুল্যায়ন করা হবে। তাদের খাদ্য-বস্ত্র ও কর্মস্থানের ব্যবস্থার দায়িত্ব নিবেন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সদস্য গোলাম রব্বানী লিকু, জেলা সদস্য লাবিব উদ্দিন তালুকদার প্রমুখ। 
এ-সময় বিজয় র‍্যালীতে সরিষাবাড়ী পৌরসভা সহ উপজেলা ডোয়াইল, পিংনা, আওনা, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা, সাতপোয়া ও মহাদান ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই বিজয় র‍্যালীতে অংশ গ্রহণ করেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক Distriktsnyheder সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 8 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই Distriktsnyheder সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 16 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ Distriktsnyheder ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 25 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের Distriktsnyheder সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 39 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের Distriktsnyheder নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 12 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড Distriktsnyheder স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 26 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Distriktsnyheder শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views