নবাবগঞ্জে আ. লীগের নেতা সহ ১০ জন গ্রেফতার | আই নিউজ বিডি

নবাবগঞ্জে আ. লীগের নেতা সহ ১০ জন গ্রেফতার

Md Osman ali avatar   
Md Osman ali
নবাবগঞ্জে আ. লীগের নেতা সহ ১০ জন গ্রেফতার
নবাবগঞ্জে আ. লীগের নেতা সহ ১০ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত
আর কে ওসমান আলী নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-

 

 


দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে  আ.লীগ নেতা,নিয়মিত মামলা ও গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামি  সহ ১০ জন গ্রেফতার।

মঙ্গলবার (৫ আগষ্ট)  দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার  করে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দাউদপুর ইউনিয়ন আ.লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও হেলমেট বাহিনীর সদস্য  শ্রী নারায়ণ চন্দ্র, উপজেলার বল্লভপুর গ্রামের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি  আব্দুর জোব্বার,লাবু মিয়া ও জুয়েল মিয়া, খালিপপুর গ্রামের জিআর পরোয়ানা ভুক্ত আসামি আলতাব হোসেন ও রয়েল মিয়া,ভাদুরিয়া বাজারের জাহিদ হোসেন, বড় মাগুরা গ্রামের  শাওন মিয়া,লাউগাড়ীর সি আর পরোয়ানা ভুক্ত আসামি পতুল মিয়া,  হরিপুরের নিয়মিত মামলার আসামি  এহিয়া খান ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,আ.লীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে গোপনে  আইন-শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন  সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে  গ্রেফতার করা হয়। তার  বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য  আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযানে বিভিন্ন মামলার ৯ জন  আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে   পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

コメントがありません


News Card Generator