ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা।
সভায় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের রক্তে লেখা হয়েছিল স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস। আজকের তরুণ প্রজন্মের উচিত সেই আত্মত্যাগের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ন্যায়ের পথে সোচ্চার থাকা।”
সভায় ছাত্র প্রতিনিধি, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা গণতন্ত্র, ন্যায় ও মানবাধিকারের পক্ষে বক্তব্য রাখেন।
「Eye News BD」アプリ
コメント 0