কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির অতিরিক্ত চাপ কমাতে বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে হচ্ছে। স্পিলওয়ে ও বিদ্যুৎ ইউনিট মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে যাচ্ছে, যার শেষ গন্তব্য বঙ্গোপসাগর।
এর আগে সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোন সময় স্পিলওয়ের গেট খোলা হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
「Eye News BD」アプリ
コメント 0