কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে | আই নিউজ বিডি

কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে

কাপ্তাই হ্রদের পানির চাপ বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের সব জলকপাট। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাঁধের সবগুলো স্পিলওয়ে খুলে দেওয়া হয়।..
Eidok-এ শেয়ার
কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির অতিরিক্ত চাপ কমাতে বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে হচ্ছে। স্পিলওয়ে ও বিদ্যুৎ ইউনিট মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে যাচ্ছে, যার শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

এর আগে সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোন সময় স্পিলওয়ের গেট খোলা হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 14 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 74 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views