পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি সভা

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি সভা
পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পরিচিতি সভা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।..

সোমবার (৪ আগস্ট) রাতে শহরের চাইনিজ প্যালেস রেস্তোরাঁয় এ সভা হয়।

সভায় নবগঠিত কমিটির ভূমিকা, দলের আদর্শ এবং আইনি সহায়তা কার্যক্রমে সক্রিয় থাকার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলা পর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সংগঠিত করতে দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম।

এছাড়া উপস্থিত ছিলেন জিপি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, অ্যাড. শাহজাহান সরদার, অ্যাড. ওয়াহিদ হাসান বাবু, অ্যাড. মনিরুল ইসলাম, অ্যাড. রহিমা আক্তার হাসি, অ্যাড. খায়রুল বাশার শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান কমিটির সদস্যরা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও তারা সক্রিয় থাকবেন বলে প্রত্যাশা করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই কেন্দ্র থেকে পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারকে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লাকে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator