সরিষাবাড়ী প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন বিক্ষোভ… | আই নিউজ বিডি

সরিষাবাড়ী প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন বিক্ষোভ মানববন্ধন

****
Chia sẻ lên Eidok
সরিষাবাড়ী প্রধান শিক্ষককে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন বিক্ষোভ মানববন্ধন
Ảnh: tư liệu
 
 
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী  : 
রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে মারাত্মকভাবে হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছে ওই বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 
জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি চুনিয়াপটল গ্রামের মনোহর ফকিরের ছেলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলীকে তার বাবা-মাকে স্কুলে আসতে বলেন। কিন্তু ইউসুফ তার অভিভাবকদের আনতে অস্বীকার করলে শিক্ষক-ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসিকে ওই শিক্ষার্থী হেনস্থা করে।  এমন ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিড়িয়াসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে  শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রৌহা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন,  প্রধান শিক্ষককে হেনস্থা করা ওই  শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। ওই শিক্ষার্থীকে বহিষ্কারসহ আইনের আওতায় আনতে হবে।’ 
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও অরুণ কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবকে আসতে বললে সে তার বাবা-মাকে আনতে পারেনি। ৭ বিষয়ে ফেল ও স্কুল ড্রেস পড়ে আসেনি সেটি বলাতেই ইউসুফ আমার সাথে খারাপ আচরণ করেছে
উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, বিক্ষোভ এর খবর শুনে  ঘটনাস্থলে যাই এবং ওই শিক্ষার্থীর চূড়ান্ত বিচার করা হবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। 

Bình luận 1

Khokon Mis
Khokon Mis 1 year ago
দ্রুত বিচার চাই
0 0 Trả lời
Cho xem nhiều hơn

Những bài viết liên quan

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক Tin tức quận সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 6 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই Tin tức quận সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 13 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ Tin tức quận ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 15 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের Tin tức quận সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 35 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের Tin tức quận নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 12 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড Tin tức quận স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 25 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Tin tức quận শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views