চট্টগ্রামে চার ধরনের জ্বরে আক্রান্ত মানুষ, বেশি চিকুনগুনিয়া ডেঙ্গু | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে চার ধরনের জ্বরে আক্রান্ত মানুষ, বেশি চিকুনগুনিয়া ডেঙ্গু

চট্টগ্রামে চার ধরনের জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে চিকুনগুনিয়ার প্রকোপ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া ডেঙ্গু, সাধারণ ভাইরাস জ্বর (ফ্লু) এবং করোনাভাইরাস সংক্রমণও বাড়ছে। আক্রান্তদের ম..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে চার ধরনের জ্বরে আক্রান্ত মানুষ, বেশি চিকুনগুনিয়া ডেঙ্গু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চার ধরনের জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে চিকুনগুনিয়ার প্রকোপ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া ডেঙ্গু, সাধারণ ভাইরাস জ্বর (ফ্লু) এবং করোনাভাইরাস সংক্রমণও বাড়ছে। আক্রান্তদের মধ্যে উচ্চমাত্রার জ্বর, অস্থিসন্ধিতে তীব্র ব্যথা, ফুলে যাওয়ার মতো উপসর্গ এবং দীর্ঘস্থায়ী জয়েন্ট পেইনের লক্ষণ দেখা যাচ্ছে।

 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে ৭০ শতাংশই চিকুনগুনিয়ায় আক্রান্ত। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক হামিদুল্লাহ মেহেদী বলেন, ‘এই মুহূর্তে চিকুনগুনিয়া সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। জ্বরের সঙ্গে জয়েন্টে ব্যথা, হাড় ফুলে যাওয়া, র‍্যাশ—এসব উপসর্গ থাকলে চিকুনগুনিয়ার আশঙ্কা বেশি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও জ্বরের রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন অন্তত দুই হাজার জ্বরের রোগী আসছেন বলে জানা গেছে। মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আবদুস সাত্তার জানান, ‘চিকুনগুনিয়া, ডেঙ্গু, ভাইরাস জ্বর ও করোনা—সব মিলিয়ে এখন চার ধরনের জ্বর দেখা যাচ্ছে। উপসর্গ দেখে বোঝা যাচ্ছে, এবারে চিকুনগুনিয়ার প্রকোপই বেশি। তবে পিসিআর পরীক্ষার সুযোগ সীমিত থাকায় সুনির্দিষ্টভাবে আলাদা করে শনাক্ত করা কঠিন।’

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি এক্সক্লুসিভ ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 43 ভিউ ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি এক্সক্লুসিভ ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 81 ভিউ ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত এক্সক্লুসিভ ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 144 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 147 ভিউ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এক্সক্লুসিভ এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 70 ভিউ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ এক্সক্লুসিভ সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 103 ভিউ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন এক্সক্লুসিভ অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 106 ভিউ