সাভারে ইয়ামিন হত্যা: অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাভারে ইয়ামিন হত্যা: অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাভারে ইয়ামিন হত্যা: অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার..
সাভারে ইয়ামিন হত্যা: অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার..
ছবি: সংগৃহীত
সাভারে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।..

রোববার ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার মোহাম্মদ আলী কিশোরগঞ্জ সদর থানার কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলী ও নাজমা আক্তারের ছেলে।

পুলিশ জানায়,  সাভার মডেল থানার হত্যা মামলায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে  পরে তাকে ঢাকায় আনা হয়।

শাইখ আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

গত ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, এপিসির ওপর থেকে ইয়ামিনকে টেনে ফেলে দেওয়া হয়। এরপর পুলিশের এক সদস্য তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে সড়কের এক পাশে ফেলে রাখেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে টেনে নিয়ে গিয়ে সড়ক বিভাজকের ওপর ঠেলে অপর পাশে ফেলে দেন।
সূত্র: ডেইলি স্টার

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator