ইয়াছিন কবির:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রাম হতে একশত বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাসিম (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর ( রবিবার ) রাত্রী আনুমানিক সাড়ে সাতটায় সময় কামারখন্দ উপজেলার চৌবাড়ী নিজের বসত বাড়ী হতে একশত বিশ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ পাঁচ হাজার বিশ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী আব্দুল মতিনের ছেলে মো. নাসিম (৪৫)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিমের বাড়িতে অভিযান পরিচালনা করলে আসামীকে ১২০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ পাঁচ হাজার বিশ টাকাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, আসামী নাসিমের বিরুদ্ধে মোট ০৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় নাসিমের বিরুদ্ধে কামারখন্দ থানায় আরো একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।