কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক
ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার (০২ আগস্ট) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাগেশ্বরী থানার অন্তর্গত ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান। তিনি বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে সাইফুলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা জুড়ে অভিযান আরও জোরদার করা হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 64 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 69 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 57 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 95 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 70 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 36 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 79 Views