কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক
ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার (০২ আগস্ট) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাগেশ্বরী থানার অন্তর্গত ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান। তিনি বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে সাইফুলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা জুড়ে অভিযান আরও জোরদার করা হবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Misdaad মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 98 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Misdaad কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Misdaad আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 70 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 102 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Misdaad থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Misdaad সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Misdaad কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 109 Views