কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক
ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার (০২ আগস্ট) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাগেশ্বরী থানার অন্তর্গত ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র অফিসার ইনচার্জ মো. বজলার রহমান। তিনি বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে সাইফুলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা জুড়ে অভিযান আরও জোরদার করা হবে।

Komentari 0

Nema komentara

povezani članci

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Zločin মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 73 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Zločin দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Zločin চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 47 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Zločin মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Zločin কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Zločin আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Zločin সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views