যশোর সদর হাসপাতালে চিকিৎসাধী; ছেলেকে দেখতে এসে স্ট্রোক করে বাবার… | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর হাসপাতালে চিকিৎসাধী; ছেলেকে দেখতে এসে স্ট্রোক করে বাবার মৃত্যু!

****
Auf Eidok teilen
যশোর সদর হাসপাতালে চিকিৎসাধী; ছেলেকে দেখতে এসে স্ট্রোক করে বাবার মৃত্যু!
Foto: Archiv

যশোর সদর হাসপাতালে ছেলেকে দেখতে এসে স্ট্রোকজনিত কারণে মারা গেলেন এক বৃদ্ধ পিতা। মৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৬৫), তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩২) গত ১ আগস্ট মুখ দিয়ে রক্ত ওঠার কারণে যশোর সদর হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। ছেলের শারীরিক অবস্থা জানতে তিনি ২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২টার দিকে হাসপাতালে আসেন।

হাসপাতালের লেবার ওয়ার্ডের সামনে পৌঁছালে হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে থাকা আত্মীয় নজরুল তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মৃতের আত্মীয় নজরুল জানান, “উনি সকালে বাসা থেকে রওনা দেন ছেলেকে দেখতে। হাসপাতালে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে আমরা দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যাই। কিন্তু ডাক্তার জানান তিনি আর বেঁচে নেই।”

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 73 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 52 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 83 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 49 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 28 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 67 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Bezirksnachrichten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views