নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | আই নিউজ বিডি

নাটোর

নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।..
Eidok-এ শেয়ার
নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

নাটোর লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এঘটনা ঘটে। 
নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিলেন নিলা বেগম, কোন অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পরে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত  নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম(৫০) কে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার  হোসেন পলাতক রয়েছে। 
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য নিহতর শাশুড়িকে আটক করা হয়েছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views