নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | আই নিউজ বিডি

নাটোর

নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।..
Eidok-এ শেয়ার
নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

নাটোর লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এঘটনা ঘটে। 
নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিলেন নিলা বেগম, কোন অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পরে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত  নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম(৫০) কে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার  হোসেন পলাতক রয়েছে। 
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য নিহতর শাশুড়িকে আটক করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ