নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | আই নিউজ বিডি

নাটোর

নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।..
Eidok-এ শেয়ার
নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

নাটোর লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এঘটনা ঘটে। 
নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিলেন নিলা বেগম, কোন অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পরে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত  নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম(৫০) কে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার  হোসেন পলাতক রয়েছে। 
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য নিহতর শাশুড়িকে আটক করা হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 14 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত اخبار منطقه কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ اخبار منطقه ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা اخبار منطقه মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views