বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফাহিম ইসলাম  avatar   
ফাহিম ইসলাম
বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
বটিয়াঘাটায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও জেলা সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এবং জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১-০৭-২০২৫ বৃহস্পতিবার বাদ আছর বটিয়াঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ তৈয়বুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুলতান মাহামুদ, শেখ মোঃ মাসুদুজ্জামান, আবু বক্কার সিদ্দিক নিরু, কানিজ ফাতেমা, রুহুল মোমেন লিটন, শেখ রাশেদ কামাল, মোল্লা ইমরান আহম্মদ, মোঃ জসিম উদ্দিন, আসাবুর রহমান, পলাশ মহলদার, জাহাঙ্গির হাওলাদার, মান্নান শেখ, প্রথম শ্রেণির মেরিন মাস্টার মোঃ মহাসিন ফরাজী, আমিনুল ইসলাম সজীব, জসিম শেখ, তরিকুল ইসলাম জুয়েল, বিশ্বজিৎ বিশ্বাস, মোক্তার মোল্লা প্রমুখ।

এছাড়াও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— মান্নান শেখ, আবু তাহের হিয়া, সুমন খান, জাহিদুল ইসলাম সাবু, আনসার গাহী, শহিদুল ইসলাম, সোঃ রফিকুল ইসলাম, আবু হায়াত, আফজাল হোসেন, হোসেন আলী শেখ, হান্নান মল্লিক, লুৎফর রহমান, বসির শেখ, মতিয়ার, আক্তার উদ্দিন আকুঞ্জি, সেলিম মাস্টার, সাহাবুদ্দিন শেখ, মশিউর রহমান সোহেল, মোঃ নাজমুল হুসাইন, আমিনুল ইসলাম মজিব, হাফিজ মোলোঙ্গি, মিন্টু মালি, উজ্জ্বল বাছাড়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

 

לא נמצאו הערות


News Card Generator