নবীনগরে সরকারি খালে অবৈধ নির্মাণের অভিযোগ। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নবীনগরে সরকারি খালে অবৈধ নির্মাণের অভিযোগ।

md Babul avatar   
md Babul
নবীনগরে সরকারি খালে অবৈধ নির্মাণের অভিযোগ।
নবীনগরে সরকারি খালে অবৈধ নির্মাণের অভিযোগ।
ছবি: সংগৃহীত
খালের উপর অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত ছন্দু মিয়ার ছেলে শওকত মিয়ার বিরুদ্ধে।..

মো.বাবুল,রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশ বাজারের পশ্চিম পাশে সরকারি খালের উপর অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত ছন্দু মিয়ার ছেলে শওকত মিয়ার বিরুদ্ধে। গত বুধবার (৩০ জুলাই ২০২৫) ঘটনাস্থলে সরজমিনে দেখা যায়, সরকারি খাল দখল করে ঘর নির্মাণ করেছে। 

এছাড়া প্রতিবেশী মহসিন মিয়ার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগও তুলেছেন তিনি। মহসিন মিয়া বলেন, ভূমি অফিসের নায়েবে বারণ করা সত্বেও  শওকত মিয়া তার প্রভাব দেখিয়ে সরকারি খালের উপর এবং আমার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেছে। আমি বাধা দিতে গেলে আমাকে এবং আমার পরিবারকে অনেক মারধর করেছে এবং আমার ঘরে হামলা করেছে। এ বিষয়ে আমি মামলা ও করেছি। এর ফলে আমি আমার নিজের জমিতে বিল্ডিং তৈরি করতে পারছি না।

বাঁশবাজারের ব্যবসায়ী মনির হোসেন জানান, শওকত মিয়ার কাছে থেকে বিল্ডিং সহ জায়গা ২২ লাখ টাকা দাম দরে দুই লক্ষ টাকা  বায়না করেছিলাম পরে জায়গা  মেপে দেখি এখানে সরকারি জায়গা আছে তাই আমি আমার বায়না দেওয়া দুই লক্ষ টাকা ফেরত নিয়ে আসি।

স্থানীয় বাসিন্দা কাইয়ুম মিয়া বলেন, সরকারি খাল দখল হলে এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হবে, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এটা আমাদের গ্রামের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়।

অভিযুক্ত শওকত মিয়া সরকারি খালের উপর ঘর নির্মাণ অবৈধ স্বীকার করে বলেন,আশেপাশে অনেকেই সরকারি খাল ও খাস জমি দখল করেছে।সরকার যখন চাইবে তখন দখল ছেড়ে দেবো।

এলাকাবাসী এবং স্থানীয়রা সরকারের ভূমি অফিস এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছেন যেন সরকারি সম্পদ রক্ষা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারেন।

নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর জানান,অবৈধ দখল ও নির্মাণ নিয়ে আমরা সর্তক। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিব।

لم يتم العثور على تعليقات


News Card Generator