সরিষাবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ | আই নিউজ বিডি

সরিষাবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ কি.মি. কাচাঁ রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মাটি কেটেই পুরো বিল উত্তোলনের অভিযোগ ও বাকী রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।..
Delen op Eidok
সরিষাবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
Foto: archief
 
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ কি.মি. কাচাঁ রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মাটি কেটেই পুরো বিল উত্তোলনের অভিযোগ ও বাকী রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা এলাকার পপুলার ব্রিজ হতে ধারাবর্ষা পূর্বপাড়া পর্যন্ত কাচাঁ রাস্তা নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ এলাকাবাসী। 
এলাকাবাসীর সুত্রে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো (কাবিখা/ কাবিটা) প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় কাঁচা রাস্তা সংস্কারের কর্মসূচি শুরু হয়। তার ধারাবাহিকতায় ধারাবর্ষা গ্রামের পপুলার ব্রিজ হতে ধারাবর্ষা পূর্বপাড়া পর্যন্ত প্রায় ৩ কি.মি কাচাঁ রাস্তার মাটি কাটার জন্য বরাদ্দ দেওয়া হয় ৪ লক্ষ ৭শত ৬২ টাকা। এদিকে প্রায় ১ কি.মি রাস্তায় মাটি কেটে পুরো বিল উত্তোলন করে নেন প্রকল্পের সভাপতি (ইউপি সদস্য) মেরী আক্তার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এদিকে বাকী ২কি.মি রাস্তায় মাটি না কাটাই চলাচলের চরম দুর্ভোগ পড়েছেন গ্রামবাসী। পরে 
কাদাযুক্ত রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ মিছিল করেন গ্রামের শত শত নারী-পুরুষ। পরবর্তীতে মাটি ভরাটে অনিয়ম ও টাকা আৎসাতের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। 
বিক্ষোভ মিছিলে শেষে এলাকাবাসীর পক্ষে ‘নাছের উদ্দিন, সোহেল রানা, আনোয়ার, ইউসুফ, ফারুক, বিপুল, আমিন, মামুন, রিপন, রুবেল সহ অনেকেই বলেন- বরাদ্দ আসলো ৪লক্ষ টাকা এবং তারা মাটি কাটার পিছনে খরচ করলেন ২,০৩০০০ হাজার টাকা। রাস্তার সম্পূর্ণ কাজ না করেই বিল তুলে নিয়েছে সভাপতি/ সম্পাদক। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি করেন তারা।
এ ঘটনায় প্রকল্পের সভাপতি অভিযুক্ত মেরী আক্তার বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা। যতটুকু রাস্তা কাজ করার কথা ততটুকুই করে বিল নিয়েছি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের বিষয়টা শুনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

Comments 1

Khokon Mis
Khokon Mis 1 year ago
সংশ্লিষ্ট প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি
0 0 Antwoord
Laat meer zien

Relaterte artikler

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক District Nieuws সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 8 Views সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই District Nieuws সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 17 Views ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ District Nieuws ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 31 Views সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের District Nieuws সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 42 Views নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের District Nieuws নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের 13 Views স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড District Nieuws স্থানীয় জনতা সার পাচার রুখে দিল।  ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭দিনের বিনাশ্রমকারাদণ্ড 26 Views শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ District Nieuws শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 41 Views