বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় কোম্পানীগঞ্জে… | আই নিউজ বিডি

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় কোম্পানীগঞ্জে সচেতনতা ও ত্রাণ বিতরণ কর্মসূচি

আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
Auf Eidok teilen
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের নির্দেশনায় কোম্পানীগঞ্জে সচেতনতা ও ত্রাণ বিতরণ কর্মসূচি
Foto: Archiv

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জাতীয় পুনর্গঠনের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নদীভাঙ্গন এলাকার দুর্গতদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়ন করেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট কলামিস্ট ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আফসার বাহাদুর। তিনি তিন দিনের সফরে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ও মুছাপুর ইউনিয়ন এবং কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের মধ্যে ৩১ দফা কর্মসূচির উপর ভিত্তি করে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করেন।

এ উপলক্ষে বুধবার বিকেল ৫টায় মুছাপুর ক্লোজার সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, বিস্কিটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই সহায়তা নূরুল আফসার বাহাদুরের ব্যক্তিগত উদ্যোগে এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়।

সচেতনতামূলক বইয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল বার্তা হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরা হয়।

এ পথসভায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য রফিক উল্লাহ, সাবেক ছাত্রনেতা এরশাদ,
কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলে ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নূরুল আফসার বাহাদুর বলেন,
“৩১ দফা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি জনগণের জীবনমান উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা। 

এদিকে কোম্পানীগঞ্জে সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকে প্রচার-প্রচারও  করে যাচ্ছে । সাধারণ জনগণ কারো প্রতি আগ্রহ না দেখালেও হঠাৎ নুরুল আফসার  বাহাদুরের খোঁজখবর নিতে শুরু করেন।  তার সততা আন্তরিকতার দলের কর্মকাণ্ডের প্রতি একনিষ্ঠতা দেখে সাধারণ মানুষ তার প্রতি আশার বাণী শোনাচ্ছেন। তার মায়াবী হাসি ও  মুখের ভাষায় মুগ্ধ সবাই। 

পথসভায় তিনি আরও বলেন,
“দেশের এই সংকটময় সময়ে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।
আমি কোনো বিভেদ চাই না, ঐক্য চাই। দেশ নায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি নোয়াখালী ৫ আসনের ঘরে ঘরে ৩১ দফার এই বার্তা পৌঁছে দিচ্ছি।” 
অনেকে প্রশ্ন করেন কোম্পানীগঞ্জের জন্য আমার কি অবদান রয়েছে? আমিও বলতে চাই আমি একজন ব্যবসায়ী ও কলামিস্ট, আমি দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলাম। আমার সকল কর্মকাণ্ড ছিল কেন্দ্রীয় বিএনপি সাথে। দলের সুখে এবং দুঃখে সব সময় কাজ করেছি। যদিও কোন পদপদবির জন্য কাজ করিনি। অ্যাসিস্ট পলাতক হাসিনার আমলে আমি দীর্ঘ ১১ দিন আয়না ঘরে ছিলাম। সেখান থেকে আন্ডারটেকিং দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমার দুটি চোখ নষ্ট হয়ে গেছে। দীর্ঘ দুই বছর আমি অন্ধ ছিলাম। চোখে কিছু দেখতাম না। এর একমাত্র কারণ আমি জিয়া পরিবারের একজন সদস্য। 
আর কোম্পানীগঞ্জের অনেকের সুখে-দুখে আমি পাশে দাঁড়িয়েছি , কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম ভাই সবই জানেন।  নতুন প্রজন্ম যারা আছেন তারা হয়তো আমাকে চিনেন না। আমি  মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সফরসঙ্গী হয়ে অনেকবার কোম্পানীগঞ্জে এসেছি। সবাই আমাকে চেনেন এবং জানেন। কোম্পানীগঞ্জের যেকোনো দলীয় অনুষ্ঠানে আমার সহযোগিতার হাত সব সময় উন্মুক্ত ছিল।

এলাকাবাসী নূরুল আফসার বাহাদুরের ৩১ দফার  এই উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয় এবং রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা বাড়ায়।
 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 75 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 53 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 86 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 29 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Bezirksnachrichten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views