সোমবার রাত আনুমানিক চারটার দিকে দোহাকুলা গ্রাম তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বাঘারপাড়া থানা ইনচার্জ (ওসি) ফকির তাজিজুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানাই, যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহকারি সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সন্দেহজনক ভাবে আব্দুর রউফকে আটক করা হয়।
এর আগে একই মামলায় ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন ও ২০ জুন নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান সাহা বর্তমানে জামিনদার অবস্থায় রয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালে রং ১১ ফেব্রুয়ারি বিএনপি কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরকের অভিযোগ উঠে আসে।
বাঘারপাড়া থানা ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান গ্রেপ্তার আব্দুর রউফকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।।
“Eye News BD”应用
注释 0