রুপগন্জে ভূমিদস্যুদের দৌরাত্ম্যে আতংকে জমির মালিক

রুপগন্জে ভূমিদস্যুদের দৌরাত্ম্যে আতংকে জমির মালিক প্রসাশনের ভুমিকা নিয়ে প্রশ্ন..
Поделиться в Eidok
রুপগন্জে ভূমিদস্যুদের দৌরাত্ম্যে আতংকে জমির মালিক
Фото: из открытых источников


২৯ জুলাই, ২০২৫, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মনির (৪৮) ও কালাম (৩৭) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। মৃত দুখাইয়ের ছেলে ইসমাইল হোসেনের পৈতৃক ভিটেবাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছে এই ভূমিদস্যু চক্র, এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসমাইল। এই ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন ইসমাইল হোসেন এবং আদালত ওই সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।
আদালতের নির্দেশে রূপগঞ্জ উপজেলার এসআই পার্থ ঘটনাস্থল তদন্ত করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন। তবে সম্প্রতি গোপন সূত্রে জানা গেছে, মনির ও কালাম এসআই পার্থকে মোটা অঙ্কের অর্থ দিয়ে আবারও ইসমাইল হোসেনের জমিতে অবৈধভাবে ইট, বালু ও সিমেন্ট এনে কাজ শুরু করার অনুমতি পেয়েছেন।
অভিযুক্ত মনির ও কালামকে স্থানীয় বিএনপির নেতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তাদের রাজনৈতিক প্রভাবের কারণে তারাব পৌরসভার এলাকার বাসিন্দারা তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এই দুই ক্ষমতা-লোভী ভূমিদস্যু ইসমাইল গংয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরও চালিয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় একদিকে যেমন জমির মালিক ইসমাইল হোসেন ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, তেমনি অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এসআই পার্থের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য Преступление নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 10 Views লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ Преступление লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 46 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Преступление যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 76 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Преступление আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 90 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Преступление ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Преступление মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 425 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Преступление নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views