খুলনায় চাইনিজ কুড়ালের কোপে যুবদল নেতা গুরুতর আহত, হাসপাতালে… | আই নিউজ বিডি

খুলনায় চাইনিজ কুড়ালের কোপে যুবদল নেতা গুরুতর আহত, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই।..

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনায় চাইনিজ কুড়ালের কোপে যুবদল নেতা গুরুতর আহত, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই।..
খুলনায় চাইনিজ কুড়ালের কোপে যুবদল নেতা গুরুতর আহত, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই।..
ছবি: সংগৃহীত
খুলনায় চাইনিজ কুড়ালের কোপে যুবদল নেতা গুরুতর আহত, হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই।..

খুলনার বটিয়াঘাটার দারোগা ভিটা এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বিএনপির ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক (সাবেক) ওহিদুল ইসলাম বাদল।

ভুক্তভোগী বাদলের অভিযোগ, ১ নম্বর জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন প্রথমে পেছন থেকে তার হেলমেটের উপর চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেন।

ঘটনার সময় তিনি আছাবুরের অফিস সংলগ্ন এলাকায় তার একটি কালেকশনের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তায় পানি থাকায় তিনি ধীরে চলছিলেন। তখন আছাবুর তাকে ডাক দিলে তিনি ইশারায় পরে কথা বলবেন জানান। ঘুরে তাকাতেই লিটন তার ওপর অতর্কিতে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে, এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে বাপ্পি, রাকিবসহ আরও কয়েকজন এসে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় আনুমানিক ১০ থেকে ১২ জন উপস্থিত থাকলেও সবাইকে তিনি চিনতে পারেননি।

বাদলের দাবি, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে আমির এজাজ খান ও মনির হোসেন বাপ্পির সঙ্গে রাজনীতি করে আসছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ছবি শেয়ার করেন — আর এটিই তার “অপরাধ” হয়ে দাঁড়ায়।

হামলায় মাথা ও পিঠের মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত ওহিদুল ইসলাম বাদল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তিনি জানান, দলের ঊর্ধ্বতন নেতারা বিষয়টি অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Aucun commentaire trouvé


News Card Generator