পিতার কবর যিয়ারত করে নির্বাচনী প্রচানা শুরু করলেন শ্রমিক নেতা আব্দুর রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পিতার কবর যিয়ারত করে নির্বাচনী প্রচানা শুরু করলেন শ্রমিক নেতা আব্দুর রহমান..

Md Kazi Ahsanul Haque Jihad avatar   
Md Kazi Ahsanul Haque Jihad
পিতার কবর যিয়ারত করে নির্বাচনী প্রচানা শুরু করলেন শ্রমিক নেতা আব্দুর রহমান..
পিতার কবর যিয়ারত করে নির্বাচনী প্রচানা শুরু করলেন শ্রমিক নেতা আব্দুর রহমান..
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শ্রমিক নেতা আব্দুর রহমান তার নির্বাচনী প্রচারণার শুরুতে তার পিতার কবর যিয়ারত করেন।..

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শ্রমিক নেতা আব্দুর রহমান তার নির্বাচনী প্রচারণার শুরুতে তার পিতার কবর যিয়ারত করেন।

কবর যিয়ারত শেষে লিফলেট বিতরণের প্রাক্কালে উপস্থিত জনগণের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, সংসদ সদস্য হলো জনগণের প্রতিনিধি, কিন্তু বিগত সময়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সাথে ভোটের সময় ছাড়া সংসদ সদস্যদের কোন সম্পর্ক ছিলনা। ভিআইপি প্রটোকলের আড়ালে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকতো, কিন্তু শ্রমিক প্রতিনিধি হিসেবে আপনাদের ভোটে সংসদে গেলেও আমি আপনাদের মাঝেই সুখ দুঃখের অংশীদার হয়ে থাকবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি শিপন হাওলাদার, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মাজেদুর রশিদ, গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহবায়ক রবিন হোসেন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম মামুন, ৩৭ নং ওয়ার্ড শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মোঃ সেলিম প্রমূখ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator