সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়কে উচ্ছেদের এক সপ্তাহেই ফের দখল!

সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়কে উচ্ছেদের এক সপ্তাহেই ফের দখল!
Eidok-এ শেয়ার
সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়কে উচ্ছেদের এক সপ্তাহেই ফের দখল!
ছবি: সংগৃহীত
খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন বাইপাস সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট ও দুর্ভোগ। এ অবস্থার অবসানে গত ২৩ জুলাই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হয় এক বিশেষ উচ্ছেদ অভিযান।

কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “আপনাদের সহযোগিতায়ই এই অভিযান চলছে। আপনারাই চান রাস্তা বড় হোক। আমরা সেই প্রয়োজন থেকেই কাজ করছি।”
তবে বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই উচ্ছেদ হওয়া জায়গাগুলোতে পুনরায় দোকান বসানো হয়েছে। আবারও সেসব স্থানে ঝুপড়ি, টিনের ছাউনি ও কাঠের চালা দিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকে তো দোকান চালু করে বিক্রিও শুরু করে দিয়েছেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রশ্ন, “উচ্ছেদের পর এত দ্রুত আবার দোকান বসে কীভাবে? এর পেছনে কারা আছে?”
তারা মনে করছেন, প্রশাসনের নজরদারির অভাব এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও জমজমাট হয়ে উঠছে দখলদারদের দাপট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, “আমরা তো ভেবেছিলাম রাস্তা একটু প্রশস্ত হবে, গাড়ি চলাচল সহজ হবে। কিন্তু এখন তো আবার আগের মতোই হয়ে গেছে।”

এ বিষয়ে কেডিএ’র পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, এককালীন উচ্ছেদ নয়, প্রয়োজন নিয়মিত তদারকি এবং কঠোর আইন প্রয়োগ—তবেই টিকবে সড়ক উন্নয়ন কার্যক্রম।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 104 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 ভিউ