আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক
Partilhar no Eidok
আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
Foto: arquivo

মোঃমামুন হোসেন, আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৭ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে শুক্রবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: জামালপুরের দায়তলা এলাকার মজিহার মোল্লার ছেলে মোঃ নুরু (২০),
শেরপুরের চইশাপুর এলাকার মৃত নুরুল ইসলাম জদুর ছেলে সেলিম হোসেন (২২), টাঙ্গাইলের বাসাইল এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে আওয়াল মিয়া (৫৬)।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার ধামসোনা এলাকার কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে উক্তস্থানে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lei-Julgamento সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lei-Julgamento শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Lei-Julgamento তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Lei-Julgamento তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Lei-Julgamento নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Lei-Julgamento আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Lei-Julgamento খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views