আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে তাঁকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
২০২০ সালের ২৩ জুলাই রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে নিজ বাড়ি থেকে অপহৃত হন কুদরত আলী। পরিবারের দাবি, তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ ও আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা। এরপর ২৫ জুলাই ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। লাশে দুইটি গুলির চিহ্ন ছাড়াও শরীরজুড়ে ছিল নির্যাতনের স্পষ্ট চিহ্ন।
এ ঘটনায় গত বছরের ২ অক্টোবর কুদরত আলীর ছেলে ফেরদৌস দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক এসপি তানভীর আরাফাত ছাড়াও দৌলতপুর থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার, এসআই রোকনুজ্জামান, মেহেদী হাসান, শাহজাহান, আনিচুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।
এর আগে তানভীর আরাফাত আরেক বিএনপি কর্মী সুজন মালিথা হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে কুষ্টিয়া জেলা কারাগারে যান। তিনি গত বছরের ২৬ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে ওই সময় দাবি করা হয়েছিল, নিহত কুদরত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা ছিল। ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে জানানো হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধারের কথাও বলেছিল পুলিশ।
তবে কুদরত আলীর পরিবারের দাবি ছিল ভিন্ন। তাঁরা শুরু থেকেই বলে আসছিলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে স্থানীয় রাজনৈতিক শক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ জড়ি
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, আদালতে তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
তানভীর আরাফাত বর্তমানে পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।
এ ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল। বিএনপির পক্ষ থেকে দাবি উঠেছে, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা।
কুষ্টিয়ায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক এসপি তানভীর আরাফাতকে শোন অ্যারেস্ট দেখানো হলো.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কুষ্টিয়ায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক এসপি তানভীর আরাফাতকে শোন অ্যারেস্ট দেখানো হলো..
ছবি: সংগৃহীত
Комментариев нет