সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ফরিদপুরে একদিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসারের কার্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুরের আয়োজনে এবং জেলা সমবায় অফিসারের কার্যালয়, ফরিদপুরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫টি সমিতির ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে সমবায় সমিতির কার্যক্রম, সুবিধা-অসুবিধা ও সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো. সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার শেখ আফজাল হোসেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রেজাউল হক ও মো. তায়বুর রহমান (জুয়েল), উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. আশিকুর রহমান এবং আলমতাজ বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, সমবায়ের মাধ্যমে যেকোনো কাজ সহজভাবে করা সম্ভব। সমবায় সমিতির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। তাই সমবায় সমিতিগুলোর ভালো ও জনকল্যাণমূলক কার্যক্রমে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে।
প্রশিক্ষণে সমবায় সমিতির সদস্যদের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে শক্তিশালী করা এবং সমিতির মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ফরিদপুরে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত | আই নিউজ বিডি
ফরিদপুরে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0