ফরিদপুরে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
ফরিদপুরে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ফরিদপুরে একদিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসারের কার্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুরের আয়োজনে এবং জেলা সমবায় অফিসারের কার্যালয়, ফরিদপুরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫টি সমিতির ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে সমবায় সমিতির কার্যক্রম, সুবিধা-অসুবিধা ও সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো. সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার শেখ আফজাল হোসেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রেজাউল হক ও মো. তায়বুর রহমান (জুয়েল), উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. আশিকুর রহমান এবং আলমতাজ বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, সমবায়ের মাধ্যমে যেকোনো কাজ সহজভাবে করা সম্ভব। সমবায় সমিতির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। তাই সমবায় সমিতিগুলোর ভালো ও জনকল্যাণমূলক কার্যক্রমে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে।
প্রশিক্ষণে সমবায় সমিতির সদস্যদের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে শক্তিশালী করা এবং সমিতির মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 14 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 16 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 15 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 36 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Районные новости জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 43 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের Районные новости ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 26 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন Районные новости সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 32 Views