বিশ্ব পরিবেশ দিবসে গুনীজন সম্মাননা ও অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক তরুণ উদ্যক্তা সুজন আহম্মদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিশ্ব পরিবেশ দিবসে গুনীজন সম্মাননা ও অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক তরুণ উদ্যক্তা সুজন আহম্মদ..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
বিশ্ব পরিবেশ দিবসে গুনীজন সম্মাননা  ও অ্যাওয়ার্ড   পেলেন সাংবাদিক তরুণ উদ্যক্তা সুজন আহম্মদ..
বিশ্ব পরিবেশ দিবসে গুনীজন সম্মাননা  ও অ্যাওয়ার্ড   পেলেন সাংবাদিক তরুণ উদ্যক্তা সুজন আহম্মদ..
ছবি: সংগৃহীত
****

বিশ্ব পরিবেশ দিবসে ‘গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা সুজন আহম্মেদ 

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত “গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক ও উদ্যোক্তা মতলব উত্তরের সুজন আহাম্মদ। পরিবেশ সচেতনতায় বিশেষ অবদান রাখার জন্য গত ২৬ জুলাই শনিবার বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তন  অনুষ্ঠিত হয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, লেখক, শিল্পী, সংগীতশিল্পী, গবেষক ও সমাজকর্মীদের মধ্য থেকে বাছাইকৃত গুণীজনদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক ড. খান আসাদুজ্জামান।
তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয়, বরং এটি সমাজের প্রতিটি সচেতন নাগরিকের। এখানে যে-সকল গুণীজন রয়েছেন প্রত্যেকে নিজস্ব পেশার পাশাপাশি পরিবেশ ও সমাজ উন্নয়নে কাজ করেন, এরকম দেশের সকল নাগরিকদের পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে হবে তখনই দেশের অগ্রগতি সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যেখানে পরিবেশ বিপর্যয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে—সচেতনতা ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এবং নিহতদের আত্মার শান্তি কামনায় গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন - গীতিকার শহীদ উল্লাহ ফরাজী, বাংলাদেশ ফিল্ম ও চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান এম লায়ন নজরুল ইসলাম চৌধুরী, ইজমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মন্জুর রহামান মন্জু,চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, কবি ও লেখক নাজমুল হক ভূইয়া প্রমুখ। 
সম্মাননা গ্রহণ শেষে  সুজন আহাম্মদ বলেন— এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয়। এটি দেশের প্রতিটি তরুণের, যারা পরিবেশ রক্ষার স্বপ্ন দেখে এবং সমাজের জন্য কিছু করতে চায়। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি হতে পারে পরিবর্তনের হাতিয়ার। আমি এই সম্মাননা উৎসর্গ করছি সেই সব তরুণদের, যারা নিরবে-নিভৃতে দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছে।”
আমি মনে করি ইচ্ছা, পরিশ্রম ও দায়বদ্ধতা থাকলে বয়স কোন বড় বাধা নয়।তরুণরা সমাজকে বদলাতে পারে, পরিবর্তনের আলো ছড়িয়ে দিতে পারে চারদিকে।

Nessun commento trovato


News Card Generator