সাতক্ষীরা

ঘুষ কেলেঙ্কারিতে সাতক্ষীরার সাবেক সাঁটলিপিকার শহীদুজ্জামানের ৭ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাঁটলিপিকার এ কে এম শহীদুজ্জামানকে ঘুষ গ্রহণের অপরাধে খুলনায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে..
Поделиться в Eidok
ঘুষ কেলেঙ্কারিতে সাতক্ষীরার সাবেক সাঁটলিপিকার শহীদুজ্জামানের ৭ বছরের কারাদণ্ড
Фото: из открытых источников

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে ঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাঁটলিপিকার এ কে এম শহীদুজ্জামানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই '২৫) বিচারক মো: আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। 

আদালত সূত্রে জানা যায়, শহীদুজ্জামান সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার পারকুমিরা গ্রামের বাসিন্দা মো: সোহরাব উদ্দিনের ছেলে। তাকে দুর্নীতি প্রতিরোধ আইনের দুটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে নির্ধারিত হয়েছে। 

আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ জুলাই দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৩ লাখ টাকা অনুদান পেতে প্রধান শিক্ষক মো: মেহেদী হাসান প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। 

এই আবেদন নিয়ে তিনি সাঁটলিপিকার এ কে এম শহীদুজ্জামানের অফিস রুমে গেলে শহীদুজ্জামান অনুদান পাইয়ে দেওয়ার শর্তে শতকরা ৩০ শতাংশ ঘুষ দাবি করেন। প্রধান শিক্ষক ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। পরবর্তীতে শহীদুজ্জামান আরও ৫০ হাজার টাকা দাবি করেন এবং উক্ত টাকা প্রদান না করলে অনুদান প্রক্রিয়া সম্পন্ন হবে না বলে জানান। 

এতে প্রধান শিক্ষক মেহেদী হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সহায়তায় শহীদুজ্জামানকে হাতে নাতে ধরার পরিকল্পনা করেন। ২০১৮ সালের ৩ জুন তিনি খুলনার দুদক পরিচালকের নিকট আবেদন করেন এবং ১২ জুন দুদক কর্মকর্তারা সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে ফাঁদ পাতে। 

ওই দিন প্রধান শিক্ষক আরও ৫০ হাজার টাকা যোগাড় করে আনেন এবং শহীদুজ্জামানের প্যান্টের পকেটে রাখার সময় দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে ধরে ফেলে। ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়। 

এই ঘটনার পর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো: মহতাব উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে, ২০১৮ সালের ২৮ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয় খুলনা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মো: শাওন মিয়া শহীদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর একই আদালতে চার্জ গঠন করা হয়। 

এ রায়ের ফলে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আরও দৃঢ় হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির প্রতিফলন ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Закон-Суд শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 70 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Закон-Суд শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 83 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Закон-Суд শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 719 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Закон-Суд নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 96 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Закон-Суд সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 81 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Закон-Суд শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 107 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Закон-Суд তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 101 Views