হবিগঞ্জে বিজিবির অভিযানে ৩ দিনে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক… | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৩ দিনে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৩ দিনে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ
ছবি: সংগৃহীত

 

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত তিন দিনে চারটি পৃথক অভিযানে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য, গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে।"
গত ২৫ জুলাই ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিবহন থেকে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৩৩৯ কেজি জিরা, ৫ হাজার ৪০০ কেজি ফুচকা, চকলেট, বিস্কুট, আয়ুর্বেদিক ট্যাবলেট, সিগারেট, আতশবাজি এবং অন্যান্য সামগ্রী। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।"
এছাড়া সাতছড়ি ও গুইবিল এলাকায় আরও দুটি অভিযানে ২২৯টি ভারতীয় শাড়ি ও ৬টি চোরাই গরু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। একইসঙ্গে তেলিয়াপাড়া এলাকা থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়।"

অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। জব্দকৃত পণ্যসমূহ নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তর করা হচ্ছে।"

তিনি আরও জানান, চলতি জুলাই মাসের শুরু থেকে এ পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে মোট ৩ কোটি ৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।"

সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।"

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 29 ভিউ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট অপরাধ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 27 ভিউ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ অপরাধ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 58 ভিউ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অপরাধ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 65 ভিউ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি অপরাধ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 36 ভিউ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 92 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 77 ভিউ