ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ

Bangladesh national cricketer Taskin Ahmed has been accused of assaulting and threatening a man after calling him over the phone. A general diary has been filed at Mirpur Police Station.
Podijeli na Eidoku
ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ
Foto: arhiva

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে একজন ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাতীয় দলের পেসার ও আলোচিত ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। ফোনে ডেকে নিয়ে একজনকে মারধর করার অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে রাজধানীর মিরপুর এক নম্বর এলাকায়।

থানাসূত্রে জানা গেছে, বাদী সিফাতুর রহমান সৌরভ অভিযোগে উল্লেখ করেছেন, ক্রিকেটার তাসকিন তাকে ফোনে ডেকে নেন এবং সেখানে উপস্থিত হওয়ার পরপরই তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এরপর তিনি আরও হুমকি প্রদান করেন, যাতে বাদী নিরাপত্তাহীনতায় ভোগছেন।

এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মিরপুর থানার কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি না হলেও, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন—তাসকিন আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগটি সত্য এবং তারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

তথ্য অনুসারে, বাদী সৌরভ ও তাসকিনের মধ্যে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে কী কারণে এই ঘটনাটি ঘটেছে, তা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। ব্যক্তিগত কোনো বিরোধ বা অন্য কোনো বিষয় এতে ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তাঁর বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাসকিন আহমেদ সর্বশেষ ২৪ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে খেলেছেন। এই ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। জাতীয় দলের একজন নিয়মিত সদস্য হওয়ায় তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রীড়াঙ্গনে আলোড়ন তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত তাসকিন বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত হলে এর প্রভাব পড়তে পারে তাঁর ক্রিকেট ক্যারিয়ারেও।

এদিকে ঘটনার তদন্তে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ঘটনার সময়কার মোবাইল ট্র্যাকিং ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে সত্যতা নিরূপণের কাজ শুরু হয়েছে। পুলিশ বলছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। বোর্ড কর্মকর্তারা বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে অভিযোগ গুরুতর হওয়ায় তারা ইতোমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছেন।

তাসকিন আহমেদের মতো একজন পরিচিত ও জনপ্রিয় খেলোয়াড়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিঃসন্দেহে বিস্ময়কর এবং হতাশাজনক। দেশের ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং যদি অভিযোগ সত্য হয়, তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন Sportske Vijesti সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 71 Views ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের Sportske Vijesti ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 95 Views সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল Sportske Vijesti সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 94 Views শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল Sportske Vijesti শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল 176 Views জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী Sportske Vijesti জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী 152 Views আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর Sportske Vijesti আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর 149 Views সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Sportske Vijesti সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 124 Views